• infosevaa@gmail.com
  • +91 98271 93272

সেবা কর্মসূচি ( সংক্ষেপে )

সময়টা ছিল 2019 সনের ডিসেম্বর মাস। বেলুড়মঠের প্রাঙ্গনে রামকৃষ্ণ মিশন আ্য়োজিত প্রাক্তন ছাত্র সমাবেশে যোগ দিতে গিয়েছিল নরেন্দ্রপুর আবাসিক মহাবিদ্যালয়ের 1976 থেকে 1979 র্বষের স্নাতক চার বন্ধু।

সমাবেশ শেষে পড়ন্ত বিকেলে বন্ধুরা মিলে তৈরি করল এক হোয়াটসঅ্যাপ গ্রুপ- যার নাম 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ 1976-79 ব্যাচ' ধীরে ধীরে নিজেদের ব্যাচেই আনেককেই এই গ্রুপের মধ্যে আনা সম্ভব হল। গ্রুপের নানান আলাপচারিতায় দেখা গেল যে প্রায় সকলেই অবসরপ্রাপ্ত আর সকলেই স্বামীজীর 'শিবজ্ঞানে জীবসেবা' আদর্শে সমজের জন্য কিছু করার জন্যে উন্মুখ। কিন্তু কী ভাবে এই ইচ্ছাকে বাস্তবায়িত করা যায় বিশেষতঃ সামর্থ্য যেখানে সীমিত এ নিয়ে ভাবনাই ছিল শুরুর শুরু সকলে মিলে নরেন্দ্রপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ন্সস্টিটিউট অব কালচারের সচিব স্বামী সুপর্ণানন্দ  (সকলের প্রিয় সত্যদা) সঙ্গে এক গুগল মীটে মিলিত হল। সব শুনে সত্যদা অভয় দিয়ে বললেন "যত বৃহৎ সংস্হাই হোক না কেন তার কাজও মহাকালের বিচারে এক অতি ক্ষুদ্র আঁচড়ের সমান আর তাই নিজেদের সামর্থ্যকে সীমিত ভেবে নিরুৎসাহিত হয়ােনা। যত ক্ষুদ্র প্রচেষ্টাই হোক না কেন, সমাজের সামগ্রিক কল্যাণে তার ভূমিকা অনস্বীকার্য" এরপর রইল না আর কোনো দ্বিধা বা সংশয়। সবার সম্মতিতে জন্ম হল 'সেবা' সংস্থার ; ইংরেজিতে 'SEVAA'-- যার পুরো নাম হল 'Society for Envisioning Vivekananda in Awareness & Action' অর্থাৎ এমন এক সোসাইটি বা সমিতি যা তার চেতনা কর্মের কেন্দ্রস্থলে স্বামীজী কে রেখে লে

'সেবা' তার সীমিত সামর্থ্যের মধ্যে সদস্য অন্যান্য শুভানুধ্যায়ীদের অনুদানকে পাথেয় করে ইতিমধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়িত করেছে করে চলেছে্-

 

[1]

নরেন্দ্রপুরের কাছে এলাচি গ্রামে গ্রীষ্মকালীন অবকাশের সময় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর 85 জন ছাত্রছাত্রীকে ইংরেজি ভাষায় বার্তালাপ করানোর আধুনিক পদ্ধতিতে শিক্ষণ শিবিরের আয়োজন।

 

[2]

দরিদ্র অথচ